ফোন (অফিস) : 02477788519
(অধ্যক্ষ) : 01767911016
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা শহর চুয়াডাঙ্গা ১৯৮৪ সালে বৃহত্তর কুষ্টিয়া জেলার অন্তর্ভূক্ত ছিল। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী খ্যাত চুয়াডাঙ্গা নামটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এই ইতিহাস আবহমান কাল ধরে স্ব-মহিমায় সর্বকালে-সর্বযুগে জনমনে হৃদয়ে ধারণ করে যাবে। মাথাভাঙ্গা নদীর তীরে কালের-সাক্ষী বৃটিশ আমলে নির্মিত ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের তদানীন্তন স্বনামধন্য শিক্ষানুরাগী উক্ত বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন এর মহৎ উদ্যোগে “প্রদীপন বিদ্যাপীঠের” সূচনা হয়েছিল। উল্লিখিত ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের চত্বরের গণ্ডিতে বেশ কয়েক বছর বিদ্যাপীঠের কার্যক্রম চলেছিল। পরবর্তীতে “প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের” স্থায়ী ক্যাম্পাসটি জেলা শহরের প্রাণকেন্দ্র কোর্টপাড়ার চাঁদমারী মাঠের দক্ষিণ প্রান্তে স্থানান্তরিত করা হয়। তদানীন্তন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সহায়তায় এবং এলাকার সুধীজনদের সার্বিক উদ্যোগে অত্র বিদ্যাপীঠটি পুর্নাঙ্গ রূপ লাভ করে। ৪০ বছরের উর্ধ্বে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার-হাজার প্রাক্তন শিক্ষার্থীরা দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। “প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ” আজ শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই।
এর সুনাম দেশজুড়ে বিস্ততি লাভ করেছে। প্রতিবছর “কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি” পরীক্ষায় ‘প্রদীপনের” শিক্ষার্থীরা দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে একাধিকবার। এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং দেশসেরা গৌরবময় সাফল্য এনে দিয়েছে বহুবার। প্রদীপন বিদ্যাপীঠ শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে আসীন হয়েছে। এ সাফল্য ও বিজয় এর ধারাবাহিকতা এখনো চলমান । ২০১৭ সাল থেকে “প্রদীপন বিদ্যাপীঠ” নাম পরিবর্তন করে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক শাখা চালু করার জন্য বিদ্যালয়ের নাম পরিবর্তন করে “প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ” নামে নামকরণ করা হয় কিন্তু নিম্নমাধ্যমিক বা মাধ্যমিক শাখা চালু না হলেও; প্রতিষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে চলেছে। বর্তমানে অভিভাবক ও শিক্ষার্থীদের চাহিদার প্রয়োজনার্থে “প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠটি আগামী ২০২৬ সাল থেকে নিম্ন মাধ্যমিক শাখার সূচনার মধ্য দিয়ে নতুন করে পদযাত্রা শুরু করবে। প্র্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ আজ স্ব-মহিমায় গৌরজ্জ্বল এর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশেষ ভূমিকা রেখেছেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসকের কার্যালয় ।